শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় চার বছর বয়সি লামিম হোসেনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামের মাঝের পাড়ায় ঘটে এ ঘটনা।

পোলিও টিকা খেয়ে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় নিহত হয় লামিম হোসেন। নিহত লামিম হোসেন একই গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

নিহত লামিমের পরিবারের বরাত দিয়ে জানা গেছে, রোববার সকালে পরিবারের সদস্যদের সাথে বাড়ি অদুরে পোলিও টিকা কেন্দ্র থেকে পোলিও টিকা খেয়ে বাড়ি ফিরছিলো লামিম। এ সময় দ্রুত গতির বালি বোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা লামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরজাহান খাতুন বলেন, হাসপাতালে নেয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। শিশুর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ