শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরবাটা ইউনিয়নের স্টিমার ঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মো.আসিক (১০)। সে হাতিয়া উপজেলার মান্নান নগর আশ্রয়ণ প্রকল্পের আশ্রাফ আলীর ছেলে

ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকালের দিকে আশিক তার দাদার সাথে হাতিয়ার মান্নান নগর থেকে সুবর্ণচর উপজেলার স্টিমার ঘাট ব্রিজের পাশে তাদের জমি দেখতে আসে। এক পর্যায়ে সে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ