শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ভাসানচরে রোহিঙ্গা কিশোরকে জবাই করে হত্যা, ২ রোহিঙ্গা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: পূর্ব শক্রতার জের ধরে হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা কিশোরকে হত্যার ঘটনায় ২ রোহিঙ্গা কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।নিহত মোহাম্মদ জাহিদ হোসেন (১৫) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৯০নং ক্লাস্টারের মৃত আবদুল মালেকের ছেলে।

শুক্রবার (১৬ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরের দিকে ২ আসামিকে ভাসারচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়। এর আগে,গত ৮জুন রাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলো, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮১নং ক্লাস্টারের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ কায়সার (১৬) ও ২৭নং ক্লাস্টারের নুরুল হকের ছেলে ইউসুফ জালাল (১৭)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ৮জুন রাতে জাহিদকে বেড়িবাঁধের কাছে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে কায়সার ও ইউসুফ। এরপর হাত-পায়ের রগ কেটে দেয়।

ওসি আরও জানায়, গত ১২ জুন ২০ বেড হাসপাতালের পাশে বেড়িবাঁধের পাশ থেকে গলা ও হাত-পায়ের রগ কাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোস্তাকিমের দায়ের করা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে রোহিঙ্গা কায়সার ও জালালের সম্পৃক্তা পায় পুলিশ। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের ভাষ্যমতে হত্যাকা-ে ব্যবহৃত দুইটি ছুরি ও ভুক্তভোগীর মুঠোফোন উদ্ধার করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ