শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে কবরস্থানের তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে একজন নিহত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী শহরের কাউরিয়াপাড়া কবরস্থানে বিদ্যুৎস্পর্শে হৃদয় মিয়া (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে পুলিশ কাউরিয়াপাড়া কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করেছে।নিহত হৃদয় মিয়া নরসিংদী শহরের ৭ নং ওয়ার্ডের কাউরিয়াপাড়া মহল্লার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ধারনা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় হৃদয় মিয়া কবরস্থানের ভিতরে গিয়ে কবরস্থানের লাইট ও বৈদ্যুতিক তার চুরি করছিল। এসময় সে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। সকালে কবরস্থানের ভিতরে শিশুরা খেলা করতে গেলে তার লাশ দেখতে পায়। পরে সেখানকার নিরাপত্তা কর্মী বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক মো: কামরজ্জামান জানান, হৃদয় একজন মাদকসেবি, সে বিভিন্ন সময় নেশার টাকা যোগাতে চুরি করতো। তার নামে নরসিংদী মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে। গত সোমবার জেলহাজত থেকে ছাড়া পেয়েছিল সে। প্রাথমিকভাবে ধারণা করছি কবরস্থানে চুরি করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ