শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

তাড়াশে আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবার

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে চুলার আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে তাড়াশ পৌর এলাকার দাশপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুনে প্রায় তিনটি পরিবারের নগদ টাকা, ফ্রিজ, টেলিভিশন ও আসবাবপত্রসহ প্রায় ২০লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়েছে তিনটি পরিবার।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, পৌর এলাকার দাসপাড়ার উজ্জল কুমারের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় প্রতিবেশি স্বপন, চৈতন্য, লিটন ও নিরেন সরকারের ঘরেও আগুন লেগে যায়। এতে মুর্হুতের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পরে, এ সময় তাড়াশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি তারা প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

তাড়াশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে দ্রুত পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তাছাড়া ক্ষতির পরিমান এই মুহৃর্তে বলা যাচ্ছে না।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তিনটি পরিবারের সবকিছু পুড়ে শেষ। নাশকতা না অন্য কিছু তদন্ত করে পরে জানা যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ