শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষা সমিতি ঝিনাইদহ জেলা শাখা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহি উদ্দীন, শিক্ষক নেতা মুহাম্মদ আব্দুল মমিন, আলমগীর হোসেন, শাহানাজ পারভীন মুন্নী, অধ্যক্ষ মাসুদ করিম, ইব্রাহিম খলিল, আব্দুর রাজ্জাক, নাজমুল হাসান, নজরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধসহ কয়েকদফা দাবী তুলে ধরেন। ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পুর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষনা না দিলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচীর পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ