শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কুলাউড়ায় কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় সাবেক চেয়ারম্যান আটক

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে অসহায় ও দরিদ্র পরিবারের কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলোচিত মুহিবুর সহ দু’জনকে আটক করা হয়েছে।

অভিযুক্ত মুহিবুর রহমান কুলাউড়া উপজেলার বিআরডিবির সাবেক চেয়ারম্যান।

জানা যায়, উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের হিঙ্গাজিয়া এলাকার থামার পার গ্রামের মৃত সাজিদ মিয়ার পুত্র। উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান মুহিবুরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনায় একই এলাকার দরিদ্র কলেজ পড়ুয়া মেয়ে তার বিরুদ্ধে কুলাউড়া থানা ও মৌলভীবাজার আদালতে মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সোমবার (১২ জুন) তার বাড়ীতে অভিযান চালিয়ে মোকাদিছুর রহমান রানা (২২) নামে একজনকে আটক করে।

মঙ্গলবার (১৩ জুন) ধর্ষণ মামলার প্রধান আসামী মুহিবুর মৌলভীবাজার আদালতে জামিন নিতে গেলে চিফ জুডিশিয়াল (৫ নং আমলী) আদালতের ম্যাজিস্ট্রেট দাউদ হাসান তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য; উপজেলার ব্রাহ্মণবাজারের অসহায় ও দরিদ্র মেধাবী ওই কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় কুলাউড়াসহ পুরো এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ