শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কোম্পানীগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় ৩৩০ পিস ইয়াবা ও ২শত গ্রাম গাঁজা জব্ধ করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো.মফিজ (৩০)। সে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পাঠানতলা গ্রামের মৃত শাহাজাহানের ছেলে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের পাঠানতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা। তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঠানতলা গ্রামের মাদক কারবারি মফিজের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় সে একটি পরিত্যক্ত ঘরে মাতাল হয়ে ঘুমিয়ে ছিল। তাৎক্ষণিক ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি চার্জার ফ্যানের কার্টন থেকে ৩৩০ পিস ইয়াবা ও ২শত গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। সে এলাকার একজন চিহ্নিত মাদক করাবারি।

এসআই আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ