শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বড়লেখায় আইনজীবীকে হত্যার হুমকি; ২জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন আইনজীবীকে অশ্লীল গালিগালাজ, প্রাণনাশের হুমকি, ফাইলপত্র তছনছ ও চুরির অভিযোগে দুই ব্যক্তির নামে মামলা করা হয়েছে। মামলায় ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রোববার দুপুরে মামলাটি করেছেন এই আদালতের ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান। আসামিরা হলেন- কুলাউড়া উপজেলার পূর্ব-মনসুর গ্রামের বাসিন্দা মৃত ছিদ্দেক আলীর ছেলে সুন্দর আলী ও বড়লেখা উপজেলার জনৈক সুমন আহমদ। মামলার শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারানার আদেশ জারি করেছেন।

জানা গেছে, আসামি সুন্দর আলী ২৬ এপ্রিল ৪-৫ জন সন্ত্রাসী নিয়ে আদালত ভবনের সম্মুখে এসে অ্যাডভোকেট জিল্লুর রহমানের নাম ধরে গালিগালাজ ও প্রাণনাশের ঘোষণা দিয়ে তাকে খুঁজতে থাকে। পরে আইনজীবী বারে অনধিকার প্রবেশ করে অ্যাডভোকেট জিল্লুর রহমানকে না পেয়ে বার অফিসে রক্ষিত আলমিরার ফাইলপত্র তছনছ করে। বারের স্টাফদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আরেকজনের গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় আদালতের আইনজীবী ও আইনজীবী সহকারিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান রোববার সন্ধ্যায় যোগাযোগ করলে জানান, গত ৭ জুন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বড়লেখা আদালতে এসে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। তাদের পরামর্শেই তিনি মামলাটি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেছেন। আদালতের বেঞ্চ সহকারি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির এই সংক্রান্ত মামলা দায়ের ও আসামিদের বিরুদ্ধে আদালতের আদেশ জারির সত্যতা নিশ্চিত করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ