শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রায়পুরায় নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৫) নামের এক নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১১ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতস আলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিদ্দিক ঢাকা পোস্টকে জানান, করিম ও আসাদ নামে দুইজন নৈশপ্রহরী বাজার পাহারা দিতেন। গতকাল রাতেও তারা বাজারের দুই দিকে পাহারায় ছিলেন। পরে আসাদ আব্দুল করিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে না পারায় করিমের পাহারা দেওয়ার স্থানে যান। পরে সেখানে তাকে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সালাম জানান, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় কে বা কারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। নিহতের হাতে, পায়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রযেেছ। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ