শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শিবপুরে এক পরিবারের ৬ জনকে অজ্ঞান করে চুরি

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর শিবপুর পৌরসভার ৫নং ওয়ার্ড নগর এলাকায় একই পরিবারের ৬ সদস্যকে খাবারের সঙ্গে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকা, ৮টি মোবাইল ও স্বর্ণের আংটিসহ প্রায় দেড লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে ওই এলাকার আব্দুল রশিদ ঠিকাদরের তিন তলা বাডরি দ্বিতীয তলায এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কৌশলে খাবারের মধ্যে চেতনা নাশক ওষুধ স্প্রে করে। পরে ওই খাবার খেয়ে পরিবারের রিনা বেগম (৬০), সুলেখা (৩৫), মাবিয়া (২৮), সাফুরা (২০) ফাহিমা (১৫) ও সেফা (১৪) অজ্ঞান হয়ে পড়েন।

এরপর গভীর রাতে বারান্দার গ্রীল কেটে বাসায় ঢুকে নগদ টাকা, ৮টি মোবাইল ও ১টি স্বর্ণের আংটিসহ প্রায় দেড লক্ষ টাকার মালামাল চুরি হয়। গ্রামের বাড়ী থেকে খবর পেয়ে সকাল ১১টার দিকে পরিবারের অন্য স্বজন ও প্রতিবেশিরা অজ্ঞান অবস্থায় ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ব্যাপারে কেউ জানাযনি। ঘটনাটি খোঁজ নিযে দেখবো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ