শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে নারী উদ্যোক্তাদের সাপ্তাহিক হাট

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে শুর হয়েছে নারী উদ্যোক্তাদের নিজস্ব পণ্য কেনাবেচা এবং প্রদর্শন হাট। শনিবার বিকেলে পৌর শহরের ভেলানগরে পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ১৯ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে এই হাট শুর হয়। নরসিংদী জেলা উদ্যোক্তাদের মেলা নামে একটি ফেসবুক গ্রুপের উদ্যোগ এটি।

হাট ঘুরে দেখা যায় , শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী উদ্যোক্তারা তাদের ব্যবসায়ের পণ্য নিয়ে হাজির হয়েছেন। কেউ এনেছেন শাড়ী, কেউ থ্রিপিস,ওড়না কেউবা আবার প্রসাধনী সামগ্রী। বিভিন্ন ফলের আচাড় এবং পিঠাসহ নানাবিধ খাদ্য সামগ্রীও প্রদর্শন করতে দেখা গেছে অনেককে।

সাবরিনা সরকার নামে আয়োজকদের একজন জানান, একদম ছোট এবং নারী উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আমাদের এই হাট। পূর্ববর্তী সময়ে আমরা একটি নির্মানাধীন ভবনের মেঝেতে কাজ করতাম, কিন্তু এখন থেকে প্রতি শনিবার বিকেলে এই স্কুল মাঠেই হাট বসবে। হাটে যেকোনো উদ্যোক্তা বিনামূল্যে পণ্য প্রদর্শন এবং বিক্রয়ের সুযোগ পাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ