শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নূরবানু (৪০) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার জালশুকা গ্রামে এঘটনা ঘটে।

নুরবানু সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, শনিবার রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের উঠোনের বাথরুমে যায় নুরবানু। এসময় বাথরুমের ভিতর থাকা একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরে পরিবারের সদস্যদের নুর বানুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষনা করা হয়। হাসপাতালের আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ