শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

আলমডাঙ্গায় ৩ ডাকাত গ্রেফতার; দেশীয় অস্ত্র ও ডিজেল চালিত করাত উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গণডাকাতির মামলায় ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি ধারালো হাসুয়া, ১টি দা, ১টি স্বয়ংক্রিয় ডিজেল চালিত করাত ও লুট করে নেয়া ২৫ হাজার ৩৪২ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো-আলমডাঙ্গার সাল নওদা বন্ডবিল গ্রামের মন্টু আলীর ছেলে মোহাম্মদ সজীব হোসেন ফজা (২৩), বেলগাছি গ্রামের শহিদুলের ছেলে সোহেল রানা (২২) ও ফরিদপুর গ্রামের বাবুল শেখের ছেলে রনি মিয়া (২০)।

শনিবার বিকেল ৩ টায় নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।

image-18

তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে আলমডাঙ্গার বন্ডবিল গেইটে সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহন ও নদীয়া ডিলাক্সের দুটি যাত্রীবাহী বাসে গণ ডাক্তার ঘটনা ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে বাসযাত্রীদের কাছ থেকে ৮ লাখ ৬৯ হাজার টাকা লুট করে নেয় ডাকাত দল। এ ঘটনার পর অভিযানে নামে পুলিশের একাধিক টিম। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ এবং ডাকাত দলের তথ্য সংগ্রহ করে প্রথমে নিজ বাড়ি থেকে রসিকা গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দা উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তিতে গ্রেফতার করা হয় সজিব হোসেন ফজা ও সোহেলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও উদ্ধার করা হয়েছে ২টি ধারালো হাসুয়া ও একটি ডিজেল চালিত করাত। একইসাথে উদ্ধার করা হয় লুণ্ঠিত ২৫ হাজার ৩৪২ নগদ টাকা।

তিনি আরও জানান, এর মধ্যে সজিব হোসেন ফজা চুয়াডাঙ্গা ও পার্শবর্তী বিভিন্ন থানায় অন্তত ১০ টি মামলা রয়েছে। এছাড়া গতরাতের ডাকাতির প্রস্তুতিকালে আরও ৩ জনকে আটক করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ