শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ৪৮০ লিটার চোলাই মদসহ আটক ১

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শংকর রবিদাস বুড়ি (৫২) নামে একজনকে আটক করেছে।

শুক্রবার ( ৯ জুন) রাতে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আটককৃত আসামি ভাড়াউড়া চা বাগানের মৃত মনুয়া রবিদাস এর পুত্র শংকর রবিদাস ওরফে বুড়ি (৫২) তার বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় আসামির বসতবাড়ি থেকে ৭টি ড্রামের ভেতর থেকে ৪৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর লক্ষ্যমাত্রা রেখে অভিযান প্রতিনিয়ত চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, ৪৮০ লিটার চোলাই মদসহ আটককৃত আসামিকে আজ শনিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ