শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার (০৯ জুন) সকালে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামীলীগ সভাপতি জি এম ভালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরাম’ ৭১ নরসিংদী জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মো: শাহীনুল ইসলাম ভূইয়া সহ ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় নরসিংদী পাবলিক কলেজ ১-০ গোলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজকে পরাজিত করেছে। জেলার ১৬টি কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামি ১৩ জুন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ে ফুটবল দল গঠনে ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারফ খান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ