শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কাউন্সিলর রনির উদ্যোগে বরিশালে নজর কাড়ছে দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা

এস এল টি তুহিন, বরিশাল প্রতিনিধি : বরিশাল বিভাগের মধ্যে এই প্রথম বরিশাল নগরীতে স্থাপন করা হয়েছে একটি দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা। নগরীর ৫নং ওয়ার্ডের প্রধান সড়কের ২নং গলির মুখে এই ফোয়ারাটি নির্মিত হয়েছে। নান্দনিক এই ফোয়ারাটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। এক সময়ের অবহেলিত ওয়ার্ড হিসেবে পরিচিত পলাশপুরে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা তৈরিতে খুশি ওয়ার্ডবাসীরা।

মিজান হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের এই পলাশপুরে এমন একটি দৃষ্টিনন্দন স্থাপনা হবে কোনোদিন ভাবিনি, এটি হয়েছে শুধুমাত্র আমাদের কাউন্সিলর কেফায়েত হোসেন রনির জন্য। আর এমন একটি স্থাপনা তৈরির জন্য কাউন্সিলর রনির কাছে আমরা কৃতজ্ঞ।

আতিকুর রহমান নামে ওই ওয়ার্ডের আরেক বাসিন্দা বলেন, এমন একটি দৃষ্টিনন্দন ইসলামিক ফোয়ারা আমি এর আগে কোনদিন দেখিনি। এটি আমাদের ওয়ার্ডেই তৈরি করা হলো, এর জন্য আমরা গর্বিত। আবিদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, আমি ১৬নং ওয়ার্ডের বাসিন্দা। এক বন্ধুর মাধ্যমে এই ফোয়ারাটির কথা শুনে দেখতে এলাম। খুবই সুন্দরভাবে এটি তৈরি করা হয়েছে। যা দেখে অনেক ভালো লেগেছে। বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ইসলামিক এই ফোয়ারাটি চালু করা হয় চলিত মাসেই। ওয়ার্ডটির বর্তমান কাউন্সিলর কেফায়েত হোসেন রনির ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন এই স্থাপনাটি বাস্তবায়ন হয়েছে।

অবহেলিত এই ওয়ার্ডটিতে আধুনিকতার ছোঁয়া দিতে এই ফোয়ারাটি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে কাউন্সিলর কেফায়েত হোসেন রনি বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডের থেকে আমাদের এই ওয়ার্ডটি অবহেলিত ছিলো। সেই অবহেলিত ওয়ার্ডটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভাইয়ের মাধ্যমে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ অনেক কাজ সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, আসলে আমাদের এই ওয়ার্ডটিকে কলোনি বা অন্যভাবে চিন্তা করে অনেকে সেখান থেকে বেড়িয়ে এসে সুন্দর ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই ছিলো আমার মূল উদ্দেশ্য। তাই এই দৃষ্টিনন্দন স্থাপনাটি তৈরি করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ