শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক কারাগারে

মো. ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রিমন শাহ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করছে পুলিশ। আজ দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৭ জুন) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিমন শাহ নীলফামারী সদর উপজেলার নতিব চাপড়া এলাকার দুলাল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে রিমন। ধর্ষণের ফলে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে জেলার ডাকবাংলো এলাকায় ফুফুর বাসায় নিয়ে যান। সেখানে ওষুধ খাইয়ে অচেতন করে রাখা হয় ওই শিক্ষার্থীকে। তিনদিন পর ভুক্তভোগীর জ্ঞান ফিরলে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পালিয়ে যান রিমন। পরে রিমনসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, “তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ধর্ষণ মামলার আসামি রিমনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ