শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মিরপুর চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর কব্জি বিচ্ছিন্ন

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসে হায়েনার কামড়ে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে শিশুটি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার।

তিনি জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে শিশুটি চিড়িয়াখানায় বেড়াতে আসে। বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। বাচ্চাটার মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শিশুটিকে নিয়ে হায়েনার খাঁচার কাছে চলে আসে। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়েনা এবং বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে।

তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মী বাচ্চাটার হাত ধরে আমাদের ভেটেনারি হাসপাতালে নিয়ে আসে। দ্রুততার সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির হাতে মেডিসিন দেয় চিকিৎসক। এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। এছাড়া ঘটনার সঙ্গে সঙ্গেই অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসে সবকিছু ঘুরে দেখেছেন।

এ ঘটনায় ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদফতর থেকে আলাদা আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চিড়িয়াখানার কারও কোনো গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ