শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কুলাউড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় মেঘনা গ্রুপের ফ্রেশ সিমেন্ট টিস্যু সহ মালামাল বহকারী একটি কাভার্ডভ্যান অজ্ঞাত পরিচয় এক পথচারীকে গাড়ির নিচে পিষে দ্বিখণ্ডিত করেছে।

বুধবার মধ্যরাতে কুলাউড়া–মৌলভীবাজার সড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মেঘনা গ্রুপের একটি কাভার্ডভ্যান মৌলভীবাজার থেকে কুলাউড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কুলাউড়া উপজেলার লোয়াইউনি এলাকায় গাড়িটি এক পথচারীকে চাপা দেয়। এসময় পথচারীর মাথাসহ দেহের উপরের অংশ ছিন্ন বিছিন্ন হয়ে যায়। এ সময় এলাকার লোকজন ধাওয়া করে ব্রাহ্মণবাজার এলাকায় গাড়িটি আটক করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান গাড়িটি আটক করে থানায় আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ