শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণ: মালিক আটক, ককটেল হাতবোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে বিস্ফোরণের ঘটনায় ট্রান্সপোর্টের মালিক লিটন হোসেন (৩৫) আটক হয়েছেন। বিস্ফোরণের পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার মালিপোতা বৃত্তি আঁচড়া গ্রামের বাসিন্দা। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে চারটি ককটেল, চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে নিউ আলিফ ট্রান্সপোর্ট কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় বোমা বানানোর উপাদান জালের কাঠি এবং সুতা উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে নিউ আলিফ ট্রান্সপোর্টের মালিক লিটন হোসেনকে চারটি ককটেল, চারটি হাতবোমাসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে।

উল্লেখ্য আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকার রয়েলের মোড়ে অবস্থিত নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে ককটেল বিস্ফোরিত হয়ে অফিসে আগুণ ধরে যায়। আগুনে অফিসে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কার্যালয়ের শার্টার উড়ে যাওয়ার পাশাপাশি দেয়ালে ফাটল ধরেছে।
ট্রান্সপোর্ট অফিস ভবনটির মালিক হাবিবুর রহমান। তিনি বলেন, লিটন হোসেন ট্রান্সপোর্ট ব্যবসা করার জন্য তার ভবনে অফিস ভাড়া নেন। আজ সকালে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। বোমার শব্দে চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন ছুটে আসে। বোমার আঘাতে অফিসের শার্টার উড়ে গেছে। ফাটল দেখা দিয়েছে দেয়ালে। যেকোনো সময় দেয়াল ধসে পড়তে পারে।

ককটেলের আগুনে অফিসে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বেনাপোল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক রতন কুমার দেবনাথ বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ