শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

আড়াই বছর কারাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি : ভারতে আড়াই বছর কারাভোগের পর ৫ বাংলাদেশি নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

বুধবার (৭ জুন) রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে ফেরত আসারা হলেন, ঝিনাইদহ জেলার কালীগজ্ঞ থানার আতাডাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে আক্তার হোসেন (৭৩), ফেনী জেলার দাগনভূইয়া থানার নূর নবীর ছেলে মুজিবুল হক (৩২),মাদারীপুর জেলার কালকিনি থানার ইউসুফ মোল্লার ছেলে সাইদুল মোল্লা (৩৩),যশোরের কেশবপুর থানার চালতেবাড়িয়া গ্রামের মোঃ আব্দুলের ছেলে মোঃ হাসান (৩৫) ও ফরিদপুরের বোয়ালমারী থানার মতিয়ারর রহমানের ছেলে অহিদুল শেখ (৩৪)।

ওসি আহসান হাবীব জানান, দেশে ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ-পথে ভারতের বিহার শহরে গিয়ে ভিন্ন ভিন্ন পেশার কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের কারাদন্ডদিয়ে জেল হাজতে পাঠায়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আড়াই বছর পর তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ