শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে রহস্যজনক ককটেল বিস্ফোরণ

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার বন্দর এলাকার ছোটআঁচড়া মোড়ে একটি ট্রান্সপোর্ট অফিসে রহস্যজনক শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অফিসে আগুন লেগে যায়। বিস্ফোরনে দোকানের মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। উড়ে গেছে দোকানের শাটার। ভবনের দেয়াল ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের দুটি ভবন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিস্ফোরিত ককটেলের সরজ্ঞামাদি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসটি আলিফ ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের কার্যালয়।

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি, আলিফ ট্রান্সপোট অফিসে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

দোকানটির মালিক হাবিবুর রহমান হবি সরদার জানান, লিটন নামের এক ব্যক্তি দোকান ভাড়া নিয়ে ট্রান্সপোর্ট ব্যবসার পাশাপাশি কর্কশিট (সোলা) বেচাকেনা করতেন।

ফায়ার সার্ভিসের বেনাপোল অফিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, বিস্ফোরণে অফিসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া অফিসের শার্টার ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিতরে থাকা মালামাল পুড়ে গেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ট্রান্সপোর্ট অফিসের মালিক লিটন হোসেন ওরফে শোলা লিটন। ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন। ককটেল অফিসের মধ্যে ছিল না বাইরে থেকে মারা হয়েছে সেটা তদন্ত করে বলা যাবে। লিটনকে গ্রেপ্তার করতে পারলে ককটেল বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ