শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা লেগে মো. ফরহাদ (২২) নামে এক যুবক নিহত ও তার বন্ধু আহত হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক ফরহাদ লক্ষীপুরের নাজেরহাট এলাকার মো. মোস্তাফার ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন ও চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দুই বন্ধু কক্সবাজার থেকে ভ্রমণ শেষ ঘরে ফেরার পথে চকরিয়ার উপজেলা হারবাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভান্ডারিরডেবা এলাকায় পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ফরহাদ নিহত হয়। এসময় আহত হয় অপর বন্ধু। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হারবাং হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হারবাং হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের জন্য আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ