শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শার্শা সীমান্তে স্বর্ণবারসহ দুই পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রামে ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যরা।

বধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দলের সদস্যরা তাদের স্বর্ণের বারসহ আটক করেন।

আটকরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদার এর ছেলে দেব হালদার (৪২) ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তপথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়।

একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২ এর পাশ দিয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৪০০ গ্রাম। এবং বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

আটক পাচারকারীদের বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দুইজন এলাকার চিহ্নিত স্বর্ন, অস্ত্র ও মাদক পাচারকারী বলে জানান বিজিবি অধিনায়ক।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ