শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারির পাওনা ১৭ কোটি ৩২ লাখ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: অবসরোত্তর ও বকেয়া গ্র্যাচুয়েটি ভাতার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

বুধবার সকালে কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ কর্মসূচীর আয়োজন করে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা অংশ নেয়।

সেসময় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে মোবারকগঞ্জ সুগার মিলের ২২০ জন শ্রমিক-কর্মচারীর গ্র্যাচুয়েটি দেওয়া বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্তরা। তাই দ্রুত তাদের পাওনা ১৭ কোটি ৩২ লাখ টাকা দেওয়ার দাবী জানান। ঈদের আগে টাকা পরিশোধের ব্যবস্থা না হলে ঈদের পর কঠোর কর্মসূচী ঘোষনার হুশিয়ারি দেন তারা। পরে ঝিনাইদ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

এদিকে কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন নেতাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৭ টা থেকে ফটক সভায় মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ