শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বউ পছন্দ না হওয়ায় বাসর রাতেই যুবকের আত্মহত্যা

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বউ পছন্দ না হওয়ায় বাসর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষ্মণ বিশ্বাস (২৫) নামের এক যুবক।

বুধবার (৭ জুন) ভোরে এনায়েতপুর থানার খুকনি ইউনিয়নের ঝাউপাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এনায়েতপুর থানা পুলিশ। মৃত লক্ষণ খুকনি ঝাউপাঠা গ্রামের আরাণ বিশ্বাস এর ছেলে।

মৃত লক্ষ্মণের বড় ভাই শরৎ বলেন, মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী তারাশ উপজেলার গণেশচন্দ্রের মেয়ে চৈতী (২০) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লক্ষ্মণের। রাতেই নতুন বউকে বাড়িতে আনা হয়। ভোরে বউ বাইরে বের হলে সেই সুযোগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আমরা খুকনি ঝাউপাড়া থেকে একটি মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ