শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : ‘উন্নত পল্লী,উন্নত দেশ,শেখ হাসিনার সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন (ইরেসপো) দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় সোমবার ১২ টার সময় শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের একশ‘ জন সদস্যকে জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। এ সময় ১০০ জন প্রশিক্ষনার্থীর মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস,এম, শাখির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান তিতাস, প্রধান শিক্ষক এ, এইচ এম গোলাম রসূল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিনসহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও কিশোরী সংঘের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ