শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জুন) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৫৫ বছর।

তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, দুপুরে সদর হাসপাতালে্র আবাসিক এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল এলাকার বাসিন্দা চাঁদনী খাতুন বলেন, গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতাল এলাকায় আসেন ওই ব্যক্তি। আজ সকালে তাকে প্রচন্ড রোদে পড়ে থাকতে দেখি। পরে জানতে পারি মারা গেছেন।

ওসি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ