শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গাংনীতে পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পের কনস্টেবল আবু শাহেদ মারা গেছেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তার কনস্টেবল ব্যাচ নং- খুলনা -৭১৬।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে এখনও তা জানা যায়নি।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান কনস্টেবল আবু শাহেদ শনিবার দিবাগত রাত ৮ টার দিকে টিউটি শেষ করে তার কর্মস্থল৷ এলাঙ্গী পুলিশ ক্যাম্পে শুয়ে পড়ে।

আজ রবিবার সকাল ৯টার দিকে সহকর্মীরা তাকে বিছানায় অসুস্থ্য অবস্থায় দেখে। এসময় তাকে উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে মারা যায়।

গাংনী উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মারুফ জানান, পুলিশ কনস্টেবল আবু শাহেদকে চিকিৎসা দেয়ার আগেই মারা যায়। কি কারণে মারা সেটি পরিস্কার বােঝা যায়নি।

এদিকে খবর পেয়ে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম -সেবা) কনস্টেবল আবু শাহেদকে দেখতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। পুলিশ সুপার রাফিউল আলম জানান, কি কারণে আবু শাহেদ এর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত না। তবে ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের৷ রিপাের্ট হাতে পেলে, মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ