শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে অর্ধ গলিত মরদেহ পানি থেকে উদ্ধার 

 সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বস্তা বন্দী  এক ব‌্যক্তি (৪২) এর অর্ধ গলিত মরদেহ পানিতে ভাসছিল।

রোববার (৪ জুন) সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সরাবাড়ি আবুল ব্রীজের দহে বস্তা বন্দী ওই লাশ ভাসতে দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেন।

বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে মরদেহটি কয়েকদিন পূর্বের হতে পারে।,

পুলিশ ও স্থানীযরা জানান, সকালে উপজেলার বারুহাঁস ইউনিয়নের সরাবাড়ি আবুল ব্রীজের খালে বস্তা বন্দী ওই মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাড়াশ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানার একদল পুলিশ সেখানে পৌঁছেন। পরে ব্রীজের দহ থেকে ওই বস্তা বন্দী মরদেহ তোলা হয়। তোলার সময় মরদেহ থেকে মাংশ খুলে পরছিল। তবে মরদেহের শরীরে আঘাতের কোন চিহৃ ছিলনা।

এ দিকে ঘটনাস্থল থেকে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। আর মৃত ব্যাক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পাশাপাশি ময়না তদন্তের পর মূত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ