শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

পলাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের ব্যক্তিগত উদ্যোগে নরসিংদীর পলাশে ৪০ জন বেকার যুবক ও যুবতীদের দিনব্যাপী স্মার্ট ভিলেজ রিভোলেশন শীর্ষক হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ জুন) সকালে উপজেলার ভিরিন্দা গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জাতীয় যুব কাউন্সিল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাপতি মাসুদ আলম, ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই, ই-ফার্মাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুজ্জামান সাঈদ।

দিনব্যাপী কর্মশালায় সেশন পরিচালনা করেন ওমেন ফোরাম, ই-ক্যাবের কো- চেয়ারম্যান শাম্মী আক্তার।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ