শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় অপহরণের ১ মাস পর ঢাকা থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা থেকে অপহরণের ১ মাস পর দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া সুলতানা (১৭) কে ঢাকার যাত্রাবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী মুন্না (২৪) কে আটক করা হয়েছে। 

আটককৃত মুন্না (২৪) ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। অপহরনের ঘটনায় ভুক্তভোগীর পিতা নূর উদ্দিন মুহাম্মদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং-৪০। 

শনিবার (৩ জুন) বেলা সাড়ে ১১ টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আমিনুর রহমান। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল সকালে ৮টার দিকে নিজ বাড়ি শহরে সংগ্রাম হাসপাতাল সামনে থেকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং এ যাওয়ার পথিমধ্যে সুমাইয়া সুলতানার মুখে রোমাল দিয়ে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞাত কয়েক জনের সহায়তায় জোরপূর্বক অপহরন করে নিয়ে ঢাকা যাত্রাবাড়ী এলাকায় নিয়ে যায়। যেখানে একটি পরিত্যক্ত ঘরে ১ মাস আটকিয়ে রেখে ভয়ভীতি দেখিয়ে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করে। 

তিনি আরও জানান, অপহরণের ১০ দিন পর সুমাইয়া সুলতানা অপহরণকারী মুন্নার মোবাইল ফোন থেকে কৌশলে তার চাচা হেলাল উদ্দীনকে “ইমোতে” কল দিয়ে বলে যে, “চাচা আমাকে বাচাও, আমি এখান থেকে বের হতে পারছিনা” বলে আর্তনাদ প্রকাশ করে। অপহরণের ঘটনা জানতে পেরে তার বাবা বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এর পরপরই পুলিশ তাদের খোঁজা শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তন্ময় মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে অপহরনকারী মুন্নাকে গ্রেপ্তার করা হয়। একইসাথে অপহরনের শিকার সুমাইয়া সুলতানাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং গ্রেপ্তারকৃত আসামী মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক তারেক বিন আজিজ প্রমুখ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ