শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

কর্পোরেট সংবাদ ডেস্ক : পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ শনিবার (৩ জুন)।

শুক্রবার (২ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন অথবা অপসারণ কাজের জন্য আগামী ৩ জুন (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি এলাকা।

এছাড়াও এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ রাখা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ