শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাদরে গ্রহন করেছেন দেশবাসী

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের দেওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাদরে গ্রহন করেছেন দেশবাসী।

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরে এই বাজেট বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীসভার সদস্যদের কর্মী হিসেবে কাজ করার নির্দেশনা দিয়েছেন, আমরাও সেভাবে কাজ শুরু করছি। উপমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে টানা চারবার দেশ পরিচালনায় নির্বাচিত করেছেন, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেছেন। আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ দেশ ও দেশবাসির ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসবে।
শুক্রবার দুপুরের ভাঙনকবলিত সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলার খাষপুকুরিয়া হতে চর সলিমাবাদ পর্যন্ত নদীতীর রক্ষায় জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন শেষে পানিসম্পদমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এমপি একথাগুলো বলেন। যমুনা নদীর বামতীরের চৌহালী উপজেলার নদী ভাঙ্গনরোধে ৪৬ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। পরে পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৫ আসনের সাংসদ আব্দুল মমিন মন্ডল এমপি, নাগরপুরের সাংসদ মো: আহসানুল ইসলাম টিটু , সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পাউবো নির্বাহী মহাপরিচালক মো: রমজান আলী প্রামানিক, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান, অর্থপেডিক্স সোসাইটির মহাসচিব প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহীর অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন , উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানার ওসি হারুন অর রশিদ, আনসার ও ভিডিপির অফিসার আবুল বশির,আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু ছাইদ বিদ্যুত ও বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম মোল্যা প্রমুখ।,

▐ সর্বশেষ পাওয়া সংবাদ