শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শোবার ঘর থেকে দিপু চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২ টার দিকে আলমডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ড বাবুপাড়ায় তার নিজ বাড়ির শোবার থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিপু চৌধুরী আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মৃত হাসানুজ্জামান চৌধুরীর ছেলে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দিপু চৌধুরী তার ঘরে একাই বসবাস করে আসছিলেন। প্রতিদিনই তিনি ঘুম থেকে দেরি করে উঠেন। কিন্তু আজ অনেক দেরি হওয়ার পরও ঘরের দরজা না খোলায় প্রতিবেশিদের সন্দেহ হলে ঘরের জানালা খুলে দেখে ঘরের মধ্যে মরদেহ পড়ে আছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুপুর ২টার দিকে পুলিশ ঘরের তালা কেটে মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক জাতীয় রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ