সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল ২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা
advertisement
সারাদেশ

শার্শার পাঁচ ভুলাট সীমান্তে ১৪ পিস সোনার বার উদ্ধার 

জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা 

বুধবার (৩১ মে) রাত ১১ টার দিকে বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে। 

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, শার্শা সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী পাঁচভূলাট গ্রামস্থ সাহেবের আমবাগানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে এবং সে টহলদলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে ধাওয়া করলে তার সাথে থাকা মোড়ানো একটি গামছা শূন্য লাইন হতে ২০ গজ উপরে ইছামতি নদীর তীরে ফেলে নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল গামছাটি তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার উদ্ধার করে। উক্ত সোনার বারগুলো গামছার ভিতরে কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। যার  সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। 

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভূলাট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। সোনার চালানটি ট্রেজারিতে জমা দেয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ