শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

ঝিনাইদহ সড়কের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মুসল্লীদের মানববন্ধন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সড়ক ও জনপথ মসজিদের খতিব আবুল হাসানকে অবৈধ ভাবে রাতের আঁধারে অপসারণ করার প্রতিবাদে ফুসে উঠেছে সাধারণ মুসল্লীরা।

বুধবার জোহরের নামাজ শেষে সাধারণ মুসল্লীরা রাস্তার সামনে দাড়িয়ে প্রতিবাদ জানাতে থাকে। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় মসজিদের নিয়মিত মুসল্লি আতিয়ার রহমান, সামছুল ইসলাম ও ইদ্রিস আলী বক্তব্য রাখেন।

বক্তাগন বলেন, ঝিনাইদহ সড়কের নির্বাহী প্রকোশলী আনোয়ার পারভেজ মসজিদে এক ওয়াক্ত নামাজও জামায়াতের সঙ্গে পড়েন না। অথচ রাতে আঁধারে তিনি পকেট কমিটি করে মুসল্লীদের অপমান করেছেন। মুসল্লীরা আগামী শুক্রবারের মধ্যে খতিবকে স্বপদে বহাল ও সাধারণ মুসল্লীদের নিয়ে কমিটি গঠনের আল্টিমেটাম ঘোষনা করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেওয়া হয়।

মুসল্লী আতিয়ার রহমান বলেন, ১৯৭৫ সাল থেকে ৪৭ বছর খতিব পদে আছেন আবুল হাসান। তিনি ছাপড়া মসজিদ থেকে আজ তিন তলা পর্যন্ত করতে পরিশ্রম ও মেধা দিয়েছেন। অথচ তাঁকে অপমান অপদস্ত করে রাতের আধাঁরে বিদায় করে দেওয়া হলো।

মুসল্লি সামছুল ইসলাম বলেন, আগামী শুক্রবারের মধ্যে ইমাম আবুল হাসানকে পুনরায় স্বপদে বাহাল করা না হলে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মুসল্লি ইদ্রিস আলী বলেন, কিছু স্বার্থন্বেষী বহিরাগত ব্যাক্তিদের প্ররোচনায় মুসল্লিদের না জানিয়ে এবং পূর্বের কমিটির কোন সদস্যকে না রেখে রাতের আধাঁরে নির্বাহী প্রকৌশলী যে পকেট কমিটি গঠন করেছেন তা আমরা মানি না। এই কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপখ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনোয়ার পারভেজের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন:

ঝিনাইদহে সুদখোর রফির গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু

ঝিকরগাছায় খাদ্যে বিষ দিয়ে ৪০ কবুতর হত্যা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ