শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

গলাচিপায় বিশ্ব তামাকমুক্ত দিবস ও ভোক্তা সংরক্ষণ আইন বিষয়ে র‍্যালি আলোচনা

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: “তামাক নয়,খাদ্য ফলান”এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মেজবাহউদ্দিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জায়েদুল কবির, প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিলটন ও বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম সাঈদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা তামাক ও তামাকজাত পন্যের ব্যাবহার ও এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। এক সুস্থ জাতি গঠনে, সকলকে তামাক বর্জনের আহব্বান জানান। পরে একই সভাস্থলে ভোক্তা সংরক্ষণ আইন/২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে ভোক্তাসহ জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের খাদ্যপন্য ভেজাল মুক্ত ও অসৎ ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন ও তার প্রয়োগ করার জন্য বক্তারা, প্রশাসনের কার্যকর ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ