শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

শিশু সন্তানকে বিষপানে হত্যার পর গলায় ফাঁস নিল মা!

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামে মাহদী হাসান নামে তিন বছরের এক শিশুকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড মায়ের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে মা মিম খাতুন গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। শিশু মাহদী হাসান শেখপাড়া গ্রামের সজিব মোল্লার ছেলে।

এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, খালাতো ভাইয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজের সন্তানকে বিষপান করিয়ে হত্যা করে মিম। ঘটনাটি জানাজানি হয়ে গেলে মিম নিজে গলায় ফাঁস নিয়ে ঝুলে পড়ে।

প্রতিবেশিরা জানান, মিমের খালাতো ভাইয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। সন্তানকে হত্যা করে মিম নিরুদ্দেশ হতে চেয়েছিল এমন গুজব প্রচার হচ্ছে গ্রামে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনা শোনার পর তিনি সেখানে পুলিশ পাঠিয়েছিলেন, কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সবাই কুষ্টিয়া হাসপাতালে গেছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন:

চার ফুট উচ্চতা নিয়ে স্বপ্ন ছুঁতে চান নাহিদ হাসান

জুয়া খেলা করতে নিষেধ করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

▐ সর্বশেষ পাওয়া সংবাদ