শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

জুয়া খেলা করতে নিষেধ করায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: জুয়া খেলতে নিষেধ করায় ঝিনাইদহের কালীগঞ্জে দেশীয় অস্ত্র দিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন উপজেলার ছোঠ ধোপাধী গ্রামের মুরাদ মন্ডলের ছেলে শিমুল হোসেন ও তার স্ত্রী কাকলী খাতুন।

সোমবার রাতে উপজেলার রাখালগাছী ইউনিয়নের ধোপাধী গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন শিমুল হোসেন জানান, তার চাচা মহসিন মন্ডল প্রায়ই তাদের বাড়ীর পাশে বাইরের থেকে লোকজন নিয়ে এসে জুয়া খেলার আসর বসাতো। প্রতিনিয়ত খেলা নিয়ে জুয়াড়ীদের মধ্যে বিবাদ গন্ডগোল হত। সোমবার রাতে জুয়া খেলা নিয়ে জুয়াড়ীদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এ সময় শিমুল এগিয়ে গিয়ে তার চাচাকে জুয়া খেলা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মহসিন ও তার ছেলে রতন ঘর থেকে দেশীয় অস্ত্র এনে শিমুলের মাথায় ও হাতে আঘাত করে। এ সময় শিমুলের আত্মচিৎকারে তার স্ত্রী কাকলী এগিয়ে আসলে তাকেও উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাঝহারুল ইসলাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন স্বামী-স্ত্রী দুজনের মধ্যে স্ত্রী কাকলী খাতুনের অবস্থা আশংকাজনক।

কালীগঞ্জ থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, বিষয়টি তার জানা নেই। তবে এ বিষয়ে ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ