শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শান্তি মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একই দিন সকাল ৮টার দিকে সদর উপজেলার ছয়মাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তি মিয়া একই উপজেলর বুড়োপাড়ার আব্দুল মোতালেবের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে সরোজগঞ্জ বাজারের একটি স্কুলে ছেলেকে রেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শান্তি মিয়া। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ জানান, শান্তি মিয়া পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।
ওসি আরও জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ