শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

চকরিয়ায় ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ইনানী রিসোর্টের সমানে ট্রাকের চাপায় ইকবাল হাসেম রামিম(৯) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল ৭ টা ৪০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা উদ্ধার করে শিশু রামিমকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

হারবাং হাইওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক খোকন রুদ্র বলেন,চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কস্থ ইনানী রিসোর্টের সামনে দিয়ে শিশু রামিম রাস্তা পরপারের সময় কক্সবাজার থেকে চট্রগ্রামগামী একটি ট্রাক চাপা দেয়।ফলে শিশু রামিম গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। ট্রাকটি পালাতক রয়েছে।ট্রাকের চালক ও ঘাতক ট্রাকটি আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ইকবাল হাসেম রামিম চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিন নুনাছড়ি এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে।তিনি হারবাং কুসুমকলি শিক্ষা নিকতনের ছাত্র।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ