শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কলাপাড়ায় দুই ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা

মোঃ বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় দুই ফার্মেসীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কিছু বিক্রয় অযোগ্য ঔষধ জব্দ করা হয়।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এ জরিমানা আদায় করেন। এসময় পটুয়াখালী জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, মেয়াদ উত্তীর্ন ও বিক্রয় অযোগ্য ঔষধ রাখায় ফেরিঘাট এলাকার রাকিব মেডিকেলের মালিককে ২০ হাজার ও মা বাবার দোয়া মেডিকেলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ