শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

যশোরে জেল পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরে জেল পুলিশ সদস্য হাফিজুর রহমানের স্ত্রী ফারজানার (৩০) মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার দুপুর ১টার দিকে শহরের ঘোপের একটি বাসার নিজকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃতের স্বামী বলেছেন, তিনি ডিউটিতে ছিলেন। ফোনে খবর পেয়ে বাসায় গিয়ে তাঁর স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান৷ ঘরের সব দরজা খোলা ছিল৷

মৃতের মেয়ে আনিকা কবীর (১১) বলেছে, রাতে সে বাবা মায়ের সাথেই ঘুমিয়েছিলো। তাদের পরিবারে কোন ঝগড়া বিবাদ হয়নি। সকালে প্রতিদিনের মতই সে স্কুলে চলে যায়। স্কুল থেকে ফিরে মায়ের মরদেহ দেখতে পায়। আনিকা পিজন্স স্কুলের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী৷

মৃত ফারজানা কবীর বাগেরহাট জেলা সদরের ধূলিঘাটি শাহীন হোসেনের মেয়ে। হাফিজুর একই জেলার পঞ্চমালা গ্রামের খান সুলাইমান মাষ্টারের ছেলে। হাফিজুর রহমান বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন। তারা ঘোপের মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

উদ্ধারকারী পুলিশ সদস্য এএসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তারা হাফিজুরের ভাড়া বাড়িতে যান। তারা পৌঁছে দেখেন মরদেহটি হাফিজুর রহমান নিজেই নামিয়ে রেখেছেন। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়না তদন্ত না করে কিছু বলা যাবে না৷

আরও পড়ুন:

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের

যশোরের ঝিকরগাছায় আ.লীগ নেতার ছেলে গুলিবিদ্ধ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ