শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

যশোরের ঝিকরগাছায় আ.লীগ নেতার ছেলে গুলিবিদ্ধ

বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বাড়িতে ঢোকার সময় এক আ. লীগ নেতার ছেলেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে বলে জানা গেছে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম রাফসান বাবু (৩০)। তিনি বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের ছেলে।

আহত রাফসানের মা পান্না খাতুন বলেন, ‘রাফসান রাতে প্রাইভেটকার রেখে বাড়িতে ঢুকছিল। এ সময় হঠাৎ কে বা কারা ওকে চার রাউন্ড গুলি করে। রাফসানের চিৎকার শুনে সেখানে গিয়ে ওকে দরজার সামনে পড়ে থাকতে দেখি।’

রাফসানের বাবা ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমরা দোতলায় শুয়ে ছিলাম। রাত সাড়ে ১২টায় রাফসানের চিৎকারে গেটে নেমে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর ডান হাতে চারটি গুলির চিহ্ন রয়েছে। ওই রাতেই রাফসানকে নিয়ে থানায় দেখিয়ে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘রাফসান এখন আশঙ্কামুক্ত। খুলনার সিটি হাসপাতাল থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।’

এ ঘটনায় যশোর সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল-নাহিয়ান বলেন, ‘ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আসামিদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ