শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল চালকের

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আলা উদ্দিন (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার সকাল ১০ টার দিকে জীবননগর পৌর এলাকার লক্ষীপুর ব্রীজের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত আলা উদ্দিন একই উপজেলার আলীপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। ওই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাজ্জাক হোসেন (৪০)। তিনি একই উপজেলার হাসাদহ গ্রামের সুজা হোসেনের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সকালে বাইসাইকেল নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন আলা উদ্দিন। এসময় বিপরীত দিক থেকে আসা রাজ্জাক হোসেনের মমোটরসাইকেলের সাথে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান আলা উদ্দিন। পরে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত মোটরসাইকেল চালক রাজ্জাককে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মের জরুরী বিভাগের চিকিৎসক।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ওই ঘটনায় আইননগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ