শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

কক্সবাজার বিজিবির অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক নির্দেশনায় অভিযান পরিচালনা করে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ৭০ হাজার পিচ জব্দ করা হয়।

রোববার (২৮ মে) মধ্যরাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ৩নং ঘুমধুম ইউপির পশ্চিম আমবাগান নামক স্থানে এ অভিযান চালানো হয়।

উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় বাইশফাঁড়ী বিওপির একটি চৌকষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ৩নং ঘুমধুম ইউপির পশ্চিম আমবাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে আনুমানিক রাত ১ টার সময় কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করা হলে মাদক চোরাকারবারীরা,তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ