শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপনের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলুন উড়িয়ে ও শ্বেতকপোত অবমুক্ত করা হয়। পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাপ্তি হয়।

image-85

সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

image-84

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতিকে স্বাধীন একটি দেশ উপহার দেয়ার জন্য বঙ্গবন্ধু তার জীবনের শেষ পর্যন্ত লড়াই করে করে গেছেন। বঙ্গবন্ধু শিশুদের মতো উদার ছিলেন। সেকারণেই প্রতিবছর বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদিবস পালন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় মুল আলোচক হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুর রশিদ।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, এনএসআই’র উপপরিচালক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাজহারুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জজ কোর্টের সরকারি কৌশুলী অ্যাড. আবু তালেব বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ