শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে একজনের মৃত্যু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও চার জন।

শনিবার সকালে হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চকিদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার মোকসেদ আলী শেখের ছেলে মোহাম্মদ আলী (৪২), আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, শনিবার সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজি উল্লাপাড়ার দিকে যাচ্ছিলো। পরে চকিদাহ ব্রিজ এলাকায় পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান। এঘটনায় সিএনজিতে থাকা আরো চার যাত্রী আহত হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে হেলপার ও চালক পলাতক রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ